অনলাইনে পণ্য কিনলেই মূসক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইনে কেনাকাটা করলে মূল্য সংযোজন কর (মূসক) দিতে হবে। বাজেটে অনলাইনে পণ্য বা সেবা নেওয়া হলে সাড়ে ৪ শতাংশ হারে মূসক বসানো হয়েছে। তবে শর্ত থাকবে যে অনলাইনে বিক্রয়কারী প্রতিষ্ঠানকে অবশ্যই ওই পণ্য বা সেবা আনার সময়ে মূসক দিয়ে আসতে হবে। এই মূসক দেওয়া হলেই কেবল ভোক্তা পর্যায়ে মূসক নিতে পারবে ওই প্রতিষ্ঠান। যাদের নিজস্ব বিক্রয়কেন্দ্র নেই, সেসব প্রতিষ্ঠানের সেবা ও পণ্য বিক্রির ওপর এ মূসক বসবে।