অনলাইনে পণ্য কেনাবেচার নতুন সেবা চালু হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) সম্প্রতি মাস্টারকার্ডের সহযোগিতায় অনলাইনে বিভিন্ন পণ্য ও সেবাসামগ্রী কেনাকাটায় নতুন সেবা নিয়ে এসেছে। ‘ইবিএল স্কাইপে’ নামের এ সেবা চালুর ফলে গ্রাহকেরা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে সহজ, নিরাপদ ও সুবিধাজনক উপায়ে অনলাইনে কেনাকাটা করতে পারবেন।
ঢাকার একটি হোটেলে আয়োজিত এ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান। অনুষ্ঠানে মাস্টারকার্ড ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার নির্বাহী পরিচালক ভিকাস ভার্মা, ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলী রেজা ইফতেখার, বেসিস ই-কমার্স অ্যালায়েন্সের আহ্বায়ক ফাহিম মাশরুর প্রমুখ উপস্থিত ছিলেন।
ইবিএল স্কাইপের আওতায় সপ্তাহের সাত দিনের প্রতিদিনই ২৪ ঘণ্টা স্বচ্ছন্দে যেকোনো জায়গা থেকে অনলাইনে লেনদেন করা যাবে।
অনুষ্ঠানে জানানো হয়, সেবাটি প্রদানের ক্ষেত্রে পুরোপুরি অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা থাকে, সে অনুযায়ীই ডেটা বা উপাত্তসমূহ প্রক্রিয়া করার পাশাপাশি সমন্বিতভাবে তথ্যভান্ডারে রাখা হয়। ফলে অথেন্টিফিকেশন প্রটোকল বা লেনদেনের প্রমাণ থাকে। বিজ্ঞপ্তি।