অনলাইনে পণ্য বিক্রেতাদের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনভিত্তিক পণ্য বিক্রেতাদের তিন দিনব্যাপী ঈদ মেলা শুরু হচ্ছে আগামী ৩ জুলাই। ঢাকায় ধানমন্ডির হোয়াইট প্যালেসে ‘ঈদ লাইফ স্টাইল ফেয়ার-২০১৫’ শীর্ষক এ মেলার আয়োজন করছে হুইজ কিড। এতে ফেসবুকসহ অনলাইনভিত্তিক প্রায় ৫০টি শপ অংশ নিচ্ছে। এ ছাড়া থাকবে বেশ কয়েকটি প্রতিষ্ঠিত ফ্যাশন ও লাইফ স্টাইল হাউসের স্টল। ঈদ সামনে রেখে মেলায় ছেলে ও মেয়েদের পরিধেয় নতুন নকশার পোশাকসহ সানগ্লাস, ঘড়ি, লেন্সসহ বিভিন্ন ধরনের গৃহস্থালি পণ্য পাওয়া যাবে। মেলায় আগতদের জন্য রয়েছে বিনা মূল্যে ছবি তোলার সুযোগ। অবশ্য এতে অংশ নিতে হলে আয়োজকদের ফেসবুক পেজে গিয়ে নিবন্ধন করতে হবে। মেলায় ওয়াই-ফাই ইন্টারনেট সুবিধাও থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।
বিজ্ঞপ্তি