অনলাইনে পণ্যের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ই-কমার্স সাইট পিকাবু ডট কমের উদ্যোগে ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে ‘হোম অ্যাপ্লায়েন্স ফেস্টিভ্যাল’ শীর্ষক একটি পণ্য মেলা শুরু হয়েছে। এতে ৪৭টি ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসিসহ প্রায় ১ হাজার ১০০ পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে। বিক্রিতে রয়েছে সর্বোচ্চ ৭৯ শতাংশ পর্যন্ত ছাড়। ১ সেপ্টেম্বর থেকে চলছে এ মেলা। ক্রেতারা শুধু পিকাবু ডটকমের সাইটে গিয়ে কোনো পণ্য কেনার আদেশ দিলে ঢাকার ভেতরে ৪৮ ঘণ্টা ও ঢাকার বাইরে ৯৬ ঘণ্টার মধ্যে তা পৌঁছে দেওয়া হবে। এ ক্ষেত্রে দ্য সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা সুদবিহীন সুবিধায় কিস্তি পরিশোধ করার সুযোগ পাবেন। এ ছাড়া কেনার তিন দিনের মধ্যে কোনো পণ্যে ত্রুটি থাকার অভিযোগ করা হলে তা বদলে দেওয়া হবে। পিকাবুর ওয়েবসাইট হলো goo.gl/GFoPbv।
বিজ্ঞপ্তি