অনলাইনে বিপিসির হোটেল-মোটেল বুকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পর্যটন করপোরেশনের আওতাধীন সব হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় এখন অনলাইনে রিজার্ভেশন করা যাবে। একই সঙ্গে পর্যটন করপোরেশনের সব দরপত্র (ই-টেন্ডারিং) ও ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউটের (এনএইচটিটিআই) ভর্তি প্রক্রিয়াও অনলাইনের আওতায় আনা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন গতকাল রোববার এ কার্যক্রমের উদ্বোধন করেন।
সরকারের অর্থায়নে ‘ইন্টিগ্রেশন অব অটোমেশন সিস্টেম অব বাংলাদেশ পর্যটন করপোরেশন’ কর্মসূচির আওতায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের এসব কার্যক্রম অনলাইনে আনা হয়েছে। এর ফলে একজন গ্রাহক যেকোনো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ, এমক্যাশ বা অন্য অনলাইন ব্যাংকিং অর্থ পরিশোধ করে এসব অনলাইনভিত্তিক সেবা পাবেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, অনলাইন পদ্ধতি চালুর ফলে একদিকে যেমন পর্যটকদের সেবা পাওয়ার সুবিধা বাড়বে, তেমনি কর্মক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত হবে। বিজ্ঞপ্তি।