অনলাইনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিবরণী দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে তাদের নিয়মিত বিভিন্ন বিবৃতি ও বিবরণী বাংলাদেশ ব্যাংকের কাছে অনলাইনে দাখিল করতে হবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিংপ্রবিধি ও নীতি বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক দুই সার্কুলারে এ নির্দেশনা প্রদান করেছে।এসব বিবৃতি-বিবরণীর মধ্যে আছে: শ্রেণীকৃত ঋণ ও প্রভিশনিং-সংক্রান্ত বিবরণী, সংশোধিত সুদের হার বিবরণী, সুদ মওকুফ বিবরণী, ঋণ অবলোপনের বিবরণী, ঋণ আদায়ের বিবরণী ইত্যাদি।এসব বিবরণী মাসিক ও ত্রৈমাসিক বিভিন্ন মেয়াদান্তে বাংলাদেশ ব্যাংকের কাছে নির্ধারিত ছকে পাঠাতে হয়। নির্দেশনায় বলা হয়েছে, মাসিক ও ত্রৈমাসিক বিবরণী-তথ্যাবলি আরআইটি পূরণ করে ওয়েব পোর্টালের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের এন্টারপ্রাইজ ডাটা ওয়্যারহাউজে তুলে দিতে (আপলোড) করতে হবে ।তবে ৩১ ডিসেম্বর, ২০১১ ভিত্তিক বিবরণী বিদ্যমান পদ্ধতিতে নির্ধারিত তারিখে প্রেরণের পর তা ওয়েব পোর্টালের মাধ্যমে এ বছর ৩১ মার্চ তারিখের মধ্যে আবার দাখিল করতে হবে।পাশাপাশি এ বছর ৩০ জুন পর্যন্ত আগের পদ্ধতিতে বিবরণী সরবরাহের পাশাপাশি পূরণকৃত আরআইটি বাংলাদেশ ব্যাংকের ওয়েব পোর্টালে আপলোড করতে হবে। ইলেকট্রনিক পদ্বতিতে বিবরণী দাখিলের বিষয়ে বিস্তারিত সার্কুলারে প্রদান করা হয়েছে।