অনলাইনে মিলবে নেসলের পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ই-কমার্স সাইট চালডাল ডট কমে এখন থেকে নেসলের পণ্য পাওয়া যাবে। এ ব্যাপারে সম্প্রতি নেসলে বাংলাদেশ ও চালডাল ডট কমের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। চালডাল ডটকমের ওয়েবসাইট হলো Chaldal. com। এতে নেসলের পণ্যগুলো বিক্রির জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। নেসলের ঢাকার তেজগাঁওয়ের প্রধান কার্যালয়ে চুক্তিটি সই হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেসলের প্রধান হিসাব ব্যবস্থাপক ইস্তাফিজ রহমান, জ্যেষ্ঠ বিক্রয় পরিচালন ব্যবস্থাপক আরিফুর রহমান, ই-কমার্স ও ডিজিটাল মার্কেটিং ম্যানেজার ফারজানা ফেরদৌস ও সিনিয়র অফিসার রিফাকাত রাশীদ এবং চালডাল ডট কমের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জিয়া আশরাফ, প্রোডাক্ট ম্যানেজার মুস্তাফিজুর রহমান ও জনসংযোগ প্রধান আহসান রনি।
বিজ্ঞপ্তি