অনলাইনে রপ্তানি তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে রপ্তানির তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।এ সময় গভর্নর জানান, শিগগির বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত সব তথ্য অনলাইনে সংগ্রহ শুরু করা হবে বলে বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে ‘ই-এক্সপি অনলাইন মনিটরিং সিস্টেমে’র উদ্বোধন অনুষ্ঠানে ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান ও নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক আহসান উল্লাহ ও জাহাঙ্গীর আলম, ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান নুরুল আমিন, ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে গভর্নর বলেন, দেশের অর্থনীতি নিয়ে এখন অনেক কথা বলা হচ্ছে। যে যাই বলুক, দেশের অর্থনীতি অনেক ভালো আছে, শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। ঋণসংকটের ফলে ইউরোজোনে যে সময় দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হবে, ইংল্যান্ডে প্রবৃদ্ধি শূন্য শতাংশে নেমে আসবে, সে সময় আমাদের রপ্তানি ও প্রবাসী আয় বাড়াটা ইতিবাচক। গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক চায় বৈদেশিক মুদ্রার সব লেনদেন স্বচ্ছভাবে সম্পন্ন হোক। এ কারণেই অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক নিজস্ব্ব সক্ষমতায় ৮০টির বেশি সফটওয়্যার চালু করেছে। তবে ই-এক্সপি নামের সফটওয়্যারটি অন্য সফটওয়্যারের তুলনায় একটু ব্যতিক্রম। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বিভিন্ন ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেনকারী (এডি) শাখাগুলোও বাংলাদেশ ব্যাংকে তথ্য পাঠাতে পারে। স্বয়ংক্রিয়ভাবে সেসব তথ্য আবার সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান কার্যালয়ের তথ্যভান্ডারে যুক্ত হবে। এ পদ্ধতিতে তথ্যসংগ্রহ শুরুর আগে ৪৬টি ব্যাংকের ৯২ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। পর্যায়ক্রমে আমদানি, প্রবাসী আয়, বৈদেশিক মুদ্রা লেনদেনের সব তথ্য অনলাইনে জমা নেওয়া হবে।