অনলাইনে শাখা পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে কেন্দ্রীয় ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন একটা সফটওয়্যারের মাধ্যমে এখন থেকে ব্যাংকগুলোর শাখা পর্যায়ের আর্থিক পরিস্থিতি অনলাইনে পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ব্যাংক।
এই সফটওয়্যারের নাম দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড সুপারভিশন সফটওয়্যার। এই পদ্ধতিতে স্বয়ংক্রিয় ব্যবস্থায় ঝুঁকি চিহ্নিত করা ও বহুমাত্রিক বিশ্লেষণ করা হবে। এতে ব্যাংকগুলোর ওপর কেন্দ্রীয় ব্যাংকের তদারকি আরও নিবিড় ও জোরদার করা যাবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল মঙ্গলবার এই সফটওয়্যারের উদ্বোধন করেন। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এ সফটওয়্যারের মাধ্যমে প্রথমবারের মতো প্রধান কার্যালয়ের পাশাপাশি সব ব্যাংকের শাখার আর্থিক পরিস্থিতি নিরুপন করা যাবে।
গভর্নর বলেন, ব্যাংক খাতে তদারক-ব্যবস্থা আরও এক ধাপ এগিয়ে নিতে এই পদ্ধতি চালু করা হচ্ছে।