অনলাইনে সরকারি ক্রয় নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে সরকারি ক্রয়ে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) সুষ্ঠু বাস্তবায়ন ও প্রসারের লক্ষ্যে আজ মঙ্গলবার থেকে জেলা পর্যায়ে সচেতনতামূলক কর্মশালা শুরু হচ্ছে। প্রথম কর্মশালাটি টাঙ্গাইলে এলজিইডি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে।
দেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে এ কর্মশালার আয়োজন করা হবে। বিশ্বব্যাংকের সহায়তায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) সরকারি ক্রয় সংস্কার প্রকল্প-২-এর আওতায় ই-জিপি বাস্তবায়ন করা হচ্ছে।
সরকারি ক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গতকাল সোমবার পর্যন্ত প্রায় ১০০টি সরকারি সংস্থার মোট ১ হাজার ৯৪৯টি ক্রয়কারী ই-জিপি ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়েছে। বিজ্ঞপ্তি