অনলাইনে স্বাস্থ্যসেবায় ডক্টোরোলা ও টেলিনর হেলথের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাণিজ্যিক অংশীদারত্বের ভিত্তিতে অনলাইনে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণসংক্রান্ত সেবাদাতা প্রতিষ্ঠান ডক্টোরোলা লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে টেলিনর হেলথ এএস। চুক্তির আওতায় টেলিনর হেলথ এএসের ‘টনিক’ দেশব্যাপী অনলাইনে সহজে, সাশ্রয়ী ও দ্রুত পেশাদার মেডিকেল সেবাদানের ক্ষেত্রে ডক্টোরোলার প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে। সম্প্রতি জিপি হাউসে ডক্টোরোলার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল মতিন এবং টেলিনর হেলথ এএসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিদ রহমান চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি