অনানুষ্ঠানিক প্রকল্পেও ঋণ দেবে এডিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে অনানুষ্ঠানিক কিছু প্রকল্পেও ভালো অঙ্কের ঋণ পাওয়া যাবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে গতকাল বুধবার এডিবির সফররত ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই জাংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন।
বৈঠকে এডিবির ভাইস প্রেসিডেন্টের উপদেষ্টা হুইপিং হুয়াং এবং বাংলাদেশে এডিবির আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুচি উপস্থিত ছিলেন।
গত বছর এডিবির ঋণ ৮১ কোটি ৩০ লাখ ডলার ছিল জানিয়ে অর্থমন্ত্রী এ বছরও একই পরিমাণ ঋণ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘নিয়মিত ঋণের পাশাপাশি কয়েকটি প্রকল্পে অনানুষ্ঠানিক ঋণও দেবে বলে মনে হয় এডিবি।’