অনিবাসী বাংলাদেশিদের বিনিয়োগের বিষয়ে ওয়াশিংটনে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে গত রোববার ‘বাংলাদেশে অনিবাসী বাংলাদেশিদের বিনিয়োগের সুযোগ: সম্ভাবনার নতুন দুয়ার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যৌথভাবে এ সেমিনার আয়োজন করে ভেঞ্চার ইনভেস্টমেন্ট পার্টনার বাংলাদেশ লিমিটেড, এইমস অব বাংলাদেশ ও সিএমএসএল সিকিউরিটিজ লিমিটেড। অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, ওয়াশিংটন চ্যাপ্টার। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের তাঁর বক্তব্যে বাংলাদেশি বংশোদ্ভূতদের সঙ্গে যোগাযোগ জোরদার করাকে দূতাবাসের অন্যতম প্রধান কাজ বলে উল্লেখ করেন। খবর তথ্য বিবরণীর।