অনুমোদিত মূলধন বাড়াল গ্রিন ডেল্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
কোম্পানির নবম বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সম্প্রতি অনুমোদিত মূলধন বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় কোম্পানির চেয়ারম্যান এ কিউ এম নুরুল আবসার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী, উপদেষ্টা নাসির এ চৌধুরী এবং পরিচালকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।