অনুষ্ঠানে ব্যয় নির্বাহে তহবিল গঠন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়–আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানের ব্যয় নির্বাহ করতে একটি স্থায়ী তহবিল গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর নাম হবে জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোগ সহায়তা তহবিল। সচিবালয়ে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত আন্ত মন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি এ কথা জানান।
বৈঠকসূত্র জানায়, তহবিলের অর্থ ব্যয়ে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি পর্ষদ গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই পর্ষদের সদস্যসচিব থাকবেন অর্থ বিভাগেরই একজন অতিরিক্ত সচিব। আর পর্ষদকে সহায়তা করবে একটি কারিগরি কমিটি। ওই অতিরিক্ত সচিবই হবেন কারিগরি কমিটির সভাপতি।