অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট দলের স্পনসর 'ফ্রেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের গর্বিত স্পনসর হয়েছে শীর্ষস্থানীয় ভোক্তাপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ‘ফ্রেশ’। সাহারা ইন্ডিয়ার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ‘ফ্রেশ’ই প্রথম আইসিসির মতো আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হতে যাচ্ছে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তাহমিনা মোস্তফা বলেন, ‘আমরা সব সময়ই খেলাধুলাকে উৎসাহিত করতে চাই। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের ক্রিকেট কমিউনিটি ও এর বিশাল সমর্থকগোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে আসন্ন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের স্পনসর হতে পেরে আমরা আনন্দিত।’ বিজ্ঞপ্তি।