অন্যায়ভাবে কর চাপালে আদায় হয় না : এফবিসিসিআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্যায়ভাবে কর চাপালে তা আদায় হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ। আজ শুক্রবার ২০১৬-১৭ অর্থবছরের বাজেট নিয়ে এফবিসিসিআইয়ের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘বাজেটের আকার বড় হলে রাজস্ব আদায়ের চাপও বেশি হয়। তবে আমরা সাধ্যের মধ্যে থাকতে চাই।’
মতিঝিলের ফেডারেশন ভবনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সংগঠনটির সহসভাপতি শফিউল ইসলামসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন।
পুরো বাজেট বিশ্লেষণ করে ৭ বা ৮ জুন এফবিসিসিআই বিস্তারিত মতামত দেবে বলে জানান মাতলুব আহমাদ।