অপসো স্যালাইনের বার্ষিক বিক্রয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অপসো স্যালাইন লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন-২০১৭’ গতকাল সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশে (কেআইবি) অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) আব্দুস সবুর খান, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ খান, ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাকিব খান, পরিচালক (বিপণন ও বিক্রয়) সৈয়দ গোলাম রহমান, জাতীয় বিক্রয় ব্যবস্থাপক কাজী মনির আহমেদ, ব্যবস্থাপক (পণ্য ব্যবস্থাপনা বিভাগ) সুদীপ কুমার সাহা প্রমুখ। সম্মেলনে ২০১৬ সালের বিক্রয়ের বিভিন্ন দিক এবং ২০১৭ সালের বিপণন ও বিক্রয় পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করা হয়। বিজ্ঞপ্তি