অপো এফ৩ দীপিকা পাড়ুকোন এডিশন বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরাসরি সম্প্রচারিত একটি ভিডিওর মাধ্যমে সম্প্রতি দীপিকা পাড়ুকোন নিজেই অপো এফ৩ ফোনটির মোড়ক উন্মোচন করেন। বাংলাদেশে এই ফোনের মোড়ক উন্মোচন উপলক্ষে অপো বাংলাদেশ তার ফেসবুক পেজে একটি অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় অংশ নিয়ে যে কেউ জিতে নিতে পারবেন আকর্ষণীয় উপহার। দীপিকা পাড়ুকোনের স্বাক্ষর-সংবলিত এই ফোনের পেছনে একটি স্পেশাল লোগো আছে, যেখানে ইংরেজি অক্ষর ডি-এর ভেতর ইংরেজি অক্ষর পি রয়েছে, যা দীপিকা পাড়ুকোনের নামের সংক্ষিপ্ত রূপ। নতুন এই ডিভাইস অপোর সব অফলাইন স্টোরে পাওয়া যাচ্ছে। রোজ-গোল্ড রঙের এই ফোনের দাম ২৬ হাজার ৫০০ টাকা। বিজ্ঞপ্তি