অপ্রদর্শিত আয় বিনিয়োগের দাবি জানালেন বিনিয়োগকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে চলতি বাজেটেই অপ্রদর্শিত আয় বাজারে বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। তাঁরা বাজারে স্থিতিশীলতা না আসা পর্যন্ত সব ধরনের সুদ মওকুফ ও আর্থিক ক্ষতিপূরণের দাবিও জানান। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় পেসক্লাবে ফেডারেশন অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সদস্যসচিব মো. রুহুল আমিন বলেন, বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্প্রতি একটি সংঘবদ্ধ কুচক্রী মহলের কারসাজিতে পুঁজিবাজারে ভয়াবহ ধস নামে। ফলে বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন।বাজারে স্থিতিশীলতা ফেরাতে সংগঠনটি ১৬ দফা দাবি পেশ করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ, বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজার থেকে তুলে নেওয়া মুনাফা পুনরায় বিনিয়োগ, বাংলাদেশ ফান্ডের আকার বৃদ্ধি, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঋণ সমন্বয়ের সময় আরও বাড়ানো, এসএলআর ও সিআরআরের হার কমানো।এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু মো. সালেহ, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দেওয়ান, খন্দকার জিল্লুর রহমান, নুরুল করিম, মহিউদ্দিন মিন্টু, সিদ্দিকুর রহমান প্রমুখ।