বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ বাড়ানোর আহবান জানিয়েছে।প্রস্তাবিত বাজেটে শুধু ১০ শতাংশ কর দিয়ে অবকাঠামো বন্ডে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করার সুযোগ রাখা হয়েছে।এ প্রসঙ্গে ফিকির সভাপতি হামীম রহমতুল্লাহ বলেন, বাংলাদেশে বিনিয়োগের সংকট রয়েছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা কঠিন হচ্ছে। গত তিন-চার বছরে তেমন কোনো বিনিয়োগ হয়নি। এ অবস্থায় অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ তুলে দেওয়া ঠিক হয়নি বলে তিনি মন্তব্য করেন। খবর ইউএনবির।গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ফিকির পক্ষ থেকে এই অভিমত জানানো হয়। ২০১০-১১ অর্থবছরের বাজেটের ওপর প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এতে মূল বক্তব্য তুলে ধরেন ফিকির সভাপতি হামীম রহমতুল্লাহ। এ সময় ফিকির অন্য নেতারাও উপস্থিত ছিলেন।প্রস্তাবিত বাজেটে কর কর্মকর্তাদের ঐচ্ছিক ক্ষমতা বাড়ানোরও বিরোধিতা করেছে ফিকি।হামীম রহমতুল্লাহ বলেন, প্রস্তাবিত বাজেটে কাস্টমস, ভ্যাট ও আয়কর আইনে কর কর্মকর্তাদের ঐচ্ছিক ক্ষমতা আরও বাড়ানো হয়েছে। এটি বাস্তবায়িত হলে বিদ্যমান আয়করদাতাদের হয়রানি আরও বাড়বে।ফিকির সভাপতি আরও বলেন, ‘কর কর্মকর্তাদের ঐচ্ছিক ক্ষমতার জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ তৈরি হবে। এর ফলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে হয়তো বেশি করে আদালতের দ্বারস্থ হতে বাধ্য হবে।’তিনি বলেন, ‘কিন্তু আমরা আদালতে গিয়ে আইনি লড়াই করতে চাই না। আমরা চাই ঠিকমতো ব্যবসা করতে।’ এ প্রসঙ্গে ফিকির সভাপতি বলেন, বাংলাদেশে বিনিয়োগের সংকট রয়েছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা কঠিন হচ্ছে। গত তিন-চার বছরে তেমন কোনো বিনিয়োগ হয়নি। এ অবস্থায় অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ তুলে দেওয়া ঠিক হয়নি বলে তিনি মন্তব্য করেন।সংবাদ সম্মেলনে ফিকির পক্ষ থেকে শেয়ারের অভিহিত মূল্যের প্রিমিয়ামের ওপর আয়কর আরোপের প্রস্তাব বাতিল করারও আহ্বান জানানো হয়।এ প্রসঙ্গে ফিকি সভাপতি বলেন, প্রিমিয়ামমূল্যে শেয়ার ছাড়তে গেলে যদি সেই মূল্যের ওপর কর দিতে হয়, তাহলে শেয়ার ছেড়ে তালিকাভুক্ত হওয়ার বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠান আগ্রহ হারাবে। বরং তারা প্রাইভেট প্লেসমেন্টে অধিকহারে শেয়ার ছাড়ার দিকে যেতে পারে।সংবাদ সম্মেলনে অর্থবছরের সময়কাল বর্তমানের জুলাই-জুন থেকে পরিবর্তন করারও আহ্বান জানানো হয়। বলা হয়, অর্থবছর শেষে এসে এডিপি বাস্তবায়নের গতি বেড়ে যায়। কিন্তু তখন আবার বর্ষাকাল চলে আসে। ফলে বাস্তবে কাজে তেমন অগ্রগতি হয় না।