অফ-শোর ব্যাংক ইউনিটের বিষয়ে এনসিসি ব্যাংকের কর্মশালা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডে সম্প্রতি ‘অফ-শোর ব্যাংক ইউনিট’ (ওবিইউ) শীর্ষক এক কর্মশালার আয়োজন করে।ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পীযুষ কান্তি সাহা। ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ জগদীশ চন্দ্র দেবনাথ কর্মশালার সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।