অফ্শোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে এনভয় টেক্সটাইলসকে এমটিবির অর্থায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে এনভয় টেক্সটাইলস লিমিটেডকে আট মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সুবিধা দেবে। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জন ছাড়াও কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে। এ উপলক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবুদ্দীন আহমেদ, পরিচালক তানভীর আহমেদ, এনভয় টেক্সটাইলস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তুষার ত্রিপাতী, চিফ ফিন্যান্সিয়াল অফিসার সাইফুল ইসলাম এবং এমটিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং তারেক রিয়াজ খান প্রমুখ। উল্লেখ্য, ময়মনসিংহের ভালুকায় অবস্থিত এনভয় টেক্সটাইলস একটি রপ্তানিমুখী ডেনিম ফেব্রিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি