অবকাঠামো অর্থায়ন সম্মেলনে আতিউর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকসই অবকাঠামোতে অর্থায়ন নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বিশেষজ্ঞ পর্যায়ের সম্মেলনে অংশ নিতে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পিটার থমসনের আমন্ত্রণ পেয়েছেন সংস্থাটির পরিবেশ কর্মসূচির পরামর্শক পরিষদের সাবেক সদস্য ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান। আজ সোমবার শুরু হতে যাওয়া তিন দিনের এ সম্মেলনে টেকসই অবকাঠামোতে বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের উপায় নিয়ে আলোচনা হবে। এ সম্মেলনের পর আতিউর রহমান ইউএনডিপির অফিসে ‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য আর্থিক অন্তর্ভুক্তি: বাংলাদেশে মুঠোফোনভিত্তিক আর্থিক সেবা’ শীর্ষক এক বিশেষ বক্তৃতা দেবেন। বিজ্ঞপ্তি