অবকাঠামো উন্নয়নে রিজার্ভ ব্যবহারের প্রস্তাব ঢাকা চেম্বারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহারের প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে গতকাল মঙ্গলবার ডিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের এক মতবিনিময় সভায় এ প্রস্তাব দেওয়া হয়। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে আয়োজিত এ সভায় ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিসিসিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
সভায় গভর্নর ফজলে কবির বলেন, ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রক্রিয়া সহজ করার বিষয়ে গুরুত্ব দিতে হবে।
বৈঠকে ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান বলেন, অবকাঠামো খাতে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ব্যবহার করতে পারে।