অবকাঠামোগত সুবিধা বণ্টনের লক্ষ্যে গ্রামীণফোন ও ওয়ারিদের চুক্তি
টেলিযোগাযোগের অবকাঠামোগত সুবিধা বণ্টনের বিষয়ে ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনাল লিমিটেড ও গ্রামীণফোন সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে।চুক্তি স্বাক্ষর উপলক্ষে ঢাকায় জিপি হাউসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেডাল বলেন, ‘আমাদের পক্ষে যতটুকু সম্ভব, ততটুকু কম খরচে বর্তমান সুবিধাগুলোর সর্বোচ্চ সদ্ব্যবহার করব। আর এ জন্য ভবিষ্যতে সব টেলিকম অপারেটরের মধ্যে এ ধরনের সহযোগিতা আরও দেখা যাবে।’ ওয়ারিদের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিট বলেন, ‘এই চুক্তির মাধ্যমে আমরা কম খরচে আমাদের গ্রাহকদের আরও ব্যাপক এলাকায় অধিকতর শক্তিশালী নেটওয়ার্ক সুবিধা দিতে পারব।’ক্রিস টবিট আরও বলেন, ‘এই চুক্তির ফলে আমাদের পক্ষে দেশের জনগণের মধ্যে আরও ব্যাপকভাবে উন্নততর প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে, যা কি না বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ মতাদর্শের সহযোগী হবে। বিজ্ঞপ্তি।