অবকাঠামোর সমস্যায় এখনই ট্রানজিট দেওয়া সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী ভারতসহ নেপাল ও ভুটানকে ট্রানজিট দিতে শুরু করার আগে দেশের ভেতরকার পরিবহন খাতের অবকাঠামোর উন্নয়ন ঘটাতে হবে বলে মত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অবকাঠামোর উন্নয়ন ছাড়া আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ সম্ভব নয় বলেও তিনি মত দেন।অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের সড়কপথ, রেলপথ ও নৌপথ এখনো নাজুক। আবার আমাদের উচিত, ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট দেওয়া। কিন্তু অবকাঠামোজনিত সমস্যার কারণে এখনই তা সম্ভব হচ্ছে না। এসব দুর্বল অবকাঠামোর উন্নয়ন না হলে এখনই ট্রানজিটসুবিধা কোনো কাজে আসবে না। এই পথগুলোর উন্নয়ন ঘটাতে হবে।’গতকাল বুধবার সকালে ঢাকায় একটি হোটেলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত দক্ষিণ এশিয়ায় বাণিজ্য সহজীকরণবিষয়ক এক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ট্রানজিটের বাণিজ্য শুরু করার আগে যোগাযোগ অবকাঠামোর সমস্যাগুলো সমাধান করতে হবে। এই অঞ্চলের বাণিজ্য সম্প্রসারণের জন্য আরও অনেক কাজ করতে হবে। মিয়ানমার, চীন ও থাইল্যান্ডকেও সম্পৃক্ত করতে হবে।মুহিত আরও বলেন, এই অঞ্চলের দেশগুলোর পণ্যের কাঁচামালের উ ৎ সবিধি এবং শুল্কবিধি প্রয়োগ ও ব্যবস্থাপনায় মানের সাযুজ্য থাকা উচিত। তা না হলে বাণিজ্যিক কর্মকাণ্ড হতাশ হয়ে পড়বে।এ প্রসঙ্গে মুহিত জানান, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) গুণগত মান ব্যবস্থাপনার সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর কাজ চলছে। এটি সম্পন্ন হলে বাংলাদেশি পণ্যের গুণগত মানের স্বীকৃতি সহজ হবে।উদ্বোধনী পর্বে স্বাগত ভাষণে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, সড়ক, রেল ও নৌপথের মাধ্যমে অধিকতর আঞ্চলিক সম্পৃক্ততা বা যোগাযোগ স্থাপন করা গেলে তা উ ৎ পাদনব্যয়কে সাশ্রয়ী করতে সহায়তা দেবে, বড় আয়তনের উ ৎ পাদনসুবিধা তৈরি করবে।উদ্বোধনী পর্বে আরও বক্তব্য দেন আইএফসির দক্ষিণ এশিয়াবিষয়ক উপদেষ্টা বিভাগের প্রধান অনিল সিনহা, সংস্থার ঊর্ধ্বতন বাণিজ্য বিশেষজ্ঞ বিল গেইন, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মো. জসিমউদ্দিন প্রমুখ।ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ও ইউকে এইডের সহায়তায় দিনব্যাপী এই সংলাপ অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থা এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেবেন। সমাপনী: সংলাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ‘ভবিষ্যতে বিভিন্ন দেশের সঙ্গে যেসব বাণিজ্য চুক্তি হবে তা বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’ফারুক খান আরও বলেন, দেশের রপ্তানিকারকেরা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়ানোর চেষ্টা করেছে। অন্যদিকে ভারতে পণ্য রপ্তানিতে নানা ধরনের শুল্ক ও অশুল্ক বাধা থাকার পরও ২০১০-১১ অর্থবছরের আগের অর্থা ৎ ২০০৯-১০ অর্থবছরের তুলনায় ৬৮ শতাংশ রপ্তানি বেড়েছে। ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ ভারতের বাজারে ৫১ কোটি ২০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, সার্ক দেশগুলোয় পণ্য রপ্তানি করতে গেলে বিভিন্ন জায়গা থেকে স্বাক্ষর করা হয়। প্রযুক্তির যুগে এসব স্বাক্ষর কমিয়ে আনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।সমাপনী অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের অনুমতি দেওয়ার প্রস্তাব করেন। তিনি দেশে বিদ্যু ৎ আনার জন্য ভারতের সহায়তা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। এ কে আজাদ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করার সময় ব্যবসায়ী প্রতিনিধি রাখার এবং এসব বাণিজ্য চুক্তি ওয়েবসাইটে প্রকাশেরও দাবি জানান।সংলাপের সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন আইএফসির পারমিতা দাশগুপ্ত।