অবরোধ প্রত্যাহার চায় বিকেএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সামগ্রিক উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে হরতাল-অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচি না দিতে সব রাজনৈতিক দলকে অনুরোধ জানানো হয়েছে। বিকেএমইএ গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতির মতো কার্যক্রম অব্যাহত থাকলে বিশ্ববাজারে নিট পণ্য রপ্তানিতে ধস নামবে। এতে করে তৈরি পোশাক খাতে কর্মসংস্থান হ্রাস পাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন বাজার সম্প্রসারণে পদক্ষেপ নেওয়ায় বেশ কিছু বাজার উন্মুক্ত হয়েছে। সেসব বাজারে রপ্তানি বাড়তে শুরু করেছে। বর্তমান ধ্বংসাত্মক রাজনীতি পণ্য রপ্তানির এই বিশাল সম্ভাবনাকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে।