অবশেষে সূচক বাড়ল শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ওঠা-নামার মধ্য দিয়ে শেষ হয়েছে আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার লেনদেন। দিন শেষে সাধারণ মূল্য সূচক মাত্র ১.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৭২৮ পয়েন্টে। মোট লেনদেন রেকর্ড করা হয়েছে ২৯৬ কোটি টাকার।সমগ্র দিন লেনদেন হওয়া মোট ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ৯০টির। এছাড়া অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।বুধবার ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হল- লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, গ্রামীণফোন, ইস্টার্ণ হাউজিং লিমিটেড, বেক্সিমেকা সিনথেটিক লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, বেক্সিসকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দ্য সিটি ব্যাংক লিমিটেড।