অবশেষে ১০ মাস পর গ্যাস পেল সিইউএফএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস-সংকটের কারণে দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর অবশেষে গ্যাস পেয়েছে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেড (সিইউএফএল)। এর ফলে বিভিন্ন যান্ত্রিক প্রক্রিয়া শেষে আগামীকাল শুক্রবার থেকে ইউরিয়া উৎপাদন শুরু হতে পারে। গত ৬ নভেম্বর থেকে কারখানায় গ্যাস সরবরাহ শুরু করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গ্যাস-সংকটের কারণে গত ১৫ জানুয়ারি থেকে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল। প্রধানমন্ত্রী গত ১২ আগস্ট দেশের পাঁচটি সার কারখানায় গ্যাসের সংযোগ দেওয়ার নির্দেশ দিলেও তখন সিইউএফএল গ্যাস না পেলে আন্দোলনের কর্মসূচি পালন করেন শ্রমিকেরা। সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু জামাল সরকার বলেন, ‘আমরা গ্যাস পেয়েছি, চেষ্টা করছি শুক্রবার ইউরিয়া উৎপাদনে যেতে।’