অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত হলে জবাবদিহি ও স্বচ্ছতা বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গণতন্ত্রকে কার্যকর করতে হলে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার মাধ্যমে একটি সচেতন নাগরিক সমাজ গড়ে তুলতে হবে। একই সঙ্গে গোপনীয়তার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে সরকার ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।বরিশালে গতকাল ইউএসএআইডি— প্রগতির সহযোগিতায় ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।এতে বক্তারা বলেন, তথ্য অধিকার আইনটি সরকারি প্রতিষ্ঠানগুলোকে শত বছরের পুরোনো গোপনীয়তার সংস্কৃতি থেকে বের করে আনবে। তাঁরা বলেন, অবাধ তথ্য্রপ্রবাহ নিশ্চিত হলে সমাজের সব স্তরে জবাবদিহিতা ও স্বচ্ছতা জোরদার হবে।সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস এম আরিফ-উর-রহমান। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের ব্যুরো প্রধান ফরিদ হোসেনের সঞ্চালনায় সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন আইন বিশেষজ্ঞ এম এম কবির। এতে আরও বক্তব্য দেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।এ ছাড়া সরকারি কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও অন্যান্য পেশাজীবী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।্রএস এম আরিফ-উর-রহমান বলেন, তথ্য অধিকার আইন সরকারি কর্মকর্তাদের জনগণের প্রতি আরও বেশি জবাবদিহি করে তুলবে। বিজ্ঞপ্তি।