অবৈধ অর্থকে ছাড় দেওয়া উচিত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে উপার্জিত আয় অপ্রদর্শিত থাকলে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত হবে না। যাঁরা অবৈধ অর্থের মালিক, তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া উচিত।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল শনিবার আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব আয়োজিত বর্ষসেরা সাংবাদিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেছেন।
আবাসনশিল্পকে গতিশীল করতে ফ্ল্যাটের ক্রেতাদের জন্য স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে ইনু বলেন, এতে অলস টাকা বিনিয়োগ হবে। আর অর্থনীতিতে নতুন টাকা এলে সবাই উপকৃত হবে। নিয়মের মধ্যে থেকে ব্যবসা করতে আবাসন ব্যবসায়ীদের পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১০ জন করে সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী।
রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামীন, সাধারণ সম্পাদক মো. ওহিদুজ্জামান ও সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া অনুষ্ঠানে বক্তব্য দেন।