অব্যাহত দরপতন ঠেকাতে সম্মিলিত পদক্ষেপ দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে বর্তমানে আস্থা ও তারল্য সংকট বিরাজ করছে। এর ফলে অব্যাহতভাবে দরপতন হচ্ছে। এ অবস্থা থেকে বাজারকে ফেরাতে হলে প্রত্যেক স্টেকহোল্ডারকে নিজ নিজ অবস্থান থেকে কর্তব্যপালন ও সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে হবে। আজ সোমবার সকাল ১০টায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক শেষে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম, সিএসইর সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ, ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সভাপতি ইয়াওয়ার সাইদ উপস্থিত ছিলেন।ব্রিফিংয়ে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান, সাইফুর রহমান বলেন, ‘আমরা আজ বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। তাদের কাছ থেকে বেশ কিছু পরামর্শ পেয়েছি। কমিশন সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিবে।’বিএমডিএর সভাপতি শেখ মর্তুজা আহমে বলেন, ‘আজকের বৈঠকে দুটি বিষয় উঠে এসেছে। তা হল বাজারে তারল্য ও আস্থার সংকট। তারল্য সংকট রাতারাতি দূর করা সম্ভব নয়, সময় লাগবে। আর আস্থার সংকট দূর করতে হলে সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে হবে।’ এসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন বলেন, ‘বাজার ধারাবাহিকভাবে নিম্নগামী হওয়ায় আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেছি। এ ধারার পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করার চেষ্টা করেছি। শেয়ারবাজার সংশ্লিষ্ট সবাই একটি স্থিতিশীল বাজার দেখতে চায়। আমরা এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি।’