অব্যাহত ধস ঠেকাতে ইরানি মুদ্রার দর বেঁধে দেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানি মুদ্রা রিয়ালের মূল্যমানের ধস ঠেকাতে দেশটির সরকার মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের দর বেঁধে দিয়েছে।দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন গত শনিবার মুদ্রা কারবারিদের প্রতি ডলার ২৫ হাজার রিয়ালে কিনতে ও ২৬ হাজার রিয়ালে বিক্রি করতে বলেছে। এর আগে গত মঙ্গলবার ডলারপ্রতি ইরানি রিয়ালের দর ৩৬ হাজারে নেমে আসে। অর্থাৎ এক ডলার সমান ৩৬ হাজার রিয়াল হয়ে যায়। ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ মুদ্রামানের বিরাট বিপর্যয়ের জন্য পশ্চিমা দেশগুলো কর্তৃক ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন। সূত্র: এএফপি।