অভিনেতা মাহফুজকে ক্রাউন সিমেন্টের সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিরো ডিগ্রিতে অসামান্য অভিনয়ের জন্য ‘জাতীয় চলচিত্র পুরস্কার ২০১৫’ পাওয়ায় অভিনেতা মাহফুজ আহমেদকে সম্প্রতি এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের (ক্রাউন সিমেন্ট) পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। ঢাকার লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মাহফুজের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ব্যবস্থাপনা পরিচালক মো. খবির উদ্দিন মোল্লা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর কবির ও মোল্লা মোহাম্মদ মজনু। বিজ্ঞপ্তি