প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাসিক এলাকায় অননুমোদিত বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চলমান অভিযানে উত্তরার রবীন্দ্র সরণিতে অবস্থিত তিনটি রেস্তোরাঁ, একটি আবাসিক হোটেল এবং তিনটি দোকান বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উত্তরার ৩ নম্বর সেক্টরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় প্রতিষ্ঠানগুলোর গ্যাস-বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ বিষয়ে রাজউকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে একটি দোকান ও রেস্তোরাঁকে যথাক্রমে ৫০ ও ৭০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া গাড়ি রাখার জায়গায় অবৈধ স্থাপনার জন্য একটি ডায়াগনস্টিক সেন্টারকে আড়াই লাখ ও একটি চক্ষু হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞপ্তি