অভিযোগ তদন্ত করবে এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশবন্ধু পলিমার লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের ফলাফলে অনিয়মের অভিযোগ ওঠায় দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল সোমবার গঠিত কমিটির সদস্যরা হলেন: এসইসির পরিচালক কামরুল আনাম খান ও উপপরিচালক রাজিব আহমেদ। কমিটিকে তদন্ত শেষে আগামী ১৩ জানুয়ারি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।