অভিযোগ লঙ্কাবাংলা সিকিউরিটিজের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য লঙ্কাবাংলা সিকিউরিটিজি লিমিটেডের বিরুদ্ধে আজ বুধবার তালিকাভুক্ত সিকিউরিটিজে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) তাত্ক্ষণিকভাবে আজই একটি তদন্ত কমিটি গঠন করেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে আজ এ তথ্য জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসইসির দুজন কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা হলেন এসইসির পরিচালক মাহবুবুর রহমান ও উপপরিচালক ওহিদুল ইসলাম। কমিটিকে সার্বিক বিষয় তদন্ত করে আগামী তিন কর্মদিবসের মধ্যে এসইসিতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এসইসির নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।ওই আদেশে বলা হয়, ‘যেহেতু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আজ লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেডে তালিকাভুক্ত কিছু সিকিউরিটিজে নির্দিষ্ট কিছু অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে, তাই বিনিয়োগকারীদের স্বার্থে এসইসি বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।’ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর ২১ ধারা অনুযায়ী এসইসি এই সিদ্ধান্ত নেয় বলে ওই আদেশে আরও বলা হয়।