অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বাংলাক্রাফট) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। সম্প্রতি রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহ। আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মির্জা নুরুল গনি, ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি আবদুর রাজ্জাক, বাংলাক্রাফটের সভাপতি আশরাফুর রহমান, সহসভাপতি ফওজিয়া আমীন ও কাজী শাহাবউদ্দিন। গত আগস্টে সমিতির ২০১৫-১৭ সালের জন্য কমিটি গঠিত হয়।
বিজ্ঞপ্তি