অভিহিত মূল্য পরিবর্তন করবে তিন কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও তিনটি কোম্পানি তাদের শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তনের ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার কোম্পানি তিনটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।কোম্পানিগুলো হলো সিটি ব্যাংক, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও জুট স্পিনার্স।সিটি ব্যাংক জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় এবং মার্কেট লট পাঁচটি থেকে ২০০টিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এ-সংক্রান্ত বিশেষ সাধারণ সভা (ইজিএম) ১৭ নভেম্বর বিকেল চারটায় ইমানুয়েলস ব্যাংকুয়েট হল, হাউস নম্বর ৪, রোড নম্বর ১৩৪/১৩৫, গুলশান ১, ঢাকায় অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ২০ অক্টোবর।অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় এবং মার্কেট লট ৫০টি থেকে ৫০০টিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এ-সংক্রান্ত বিশেষ সাধারণ সভা (ইজিএম) ১৬ নভেম্বর বেলা ১১টায় কারখানা প্রাঙ্গণ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ২৫ অক্টোবর।জুট স্পিনার্স জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় এবং মার্কেট লট পাঁচটি থেকে ৫০টিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এ-সংক্রান্ত বিশেষ সাধারণ সভা (ইজিএম) ১২ নভেম্বর সকাল ১০টায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ১৩ অক্টোবর।ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।