অভিহিত মূল্য পরিবর্তনে এসইসির আগের প্রজ্ঞাপন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির অভিহিত মূল্য পরিবর্তনের ব্যাপারে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দেওয়া আগের প্রজ্ঞাপন স্থগিত করেছে সংস্থাটি। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করা হয়েছে।নির্দেশনায় বলা হয়, দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির অভিহিত মূল্য পরিবর্তনের ব্যাপারে গত বছরের ১০ মে প্রকাশিত নির্দেশনাটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। নির্দেশনায় তালিকাভুক্ত কোম্পানিগুলো তাদের অভিহিত মূল্য ১০ টাকায় পরিবর্তনের ব্যাপারে কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছিল।জানা যায়, গত বছর ১০ মে এক নির্দেশনায় এসইসি তালিকাভুক্ত কোম্পানিগুলোকে তাদের অভিহিত মূল্য পরিবর্তনের নির্দেশ দেয়।