অভিহিত মূল্য পরিবর্তনেরনির্দেশনা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য (ফেসভ্যালু) ১০ টাকা করার বিষয়ে নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনা অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর থেকে অভিন্ন অভিহিত মূল্যে সব কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর। এই সময়ের মধ্যে যেসব কোম্পানি অভিহিত মূল্য পরিবর্তন করতে পারবে না, তাদের লেনদেন বন্ধ রাখা হবে।