অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার অবস্থা তৈরি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অনেক সংগঠনই পদ্মা সেতুতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ দেওয়ার অবস্থা এখনো তৈরি হয়নি।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিসমূহের ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘সেতু আমাদের প্রয়োজন আছে। কিন্তু এর আগে আমাদের বিদ্যুৎ এবং গ্যাস সমস্যার সমাধান করতে হবে।’দেশের রং, সুতার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গত শনিবার রাতে এ কে আজাদ এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের।অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমান, জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক প্রবীর কুমার সাহা, অ্যাসোসিয়েশনের সহসভাপতি লিটন চন্দ্র সাহা প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, রোজার মধ্যে, ঈদের আগে রাস্তাগুলো যান চলাচলের উপযোগী রাখাটাই এখন লক্ষ্য। তিনি বলেন, গত বছরের পুনরাবৃত্তি যাতে কোনোভাবেই না ঘটে, সে জন্য কাজ করা হচ্ছে।ওবায়দুল কাদের আরও বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া ভবিষ্যতে রেলের জায়গা কাউকে লিজ দেওয়া হবে না। আর বিশেষ কিছু ক্ষেত্রেই এই অনুমতি মিলবে। তিনি বলেন, দেশের ১৪৬টি রেলস্টেশন বন্ধ রয়েছে শুধু জনবলের অভাবে। রেলে জনবল নিয়োগের প্রক্রিয়া শেষ হলেই রেল তার সুদিন ফিরে পাবে।