অভ্যন্তরীণ বিল ক্রয়ে হয়রানি করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদেশিক ও স্থানীয় মুদ্রায় অভ্যন্তরীণ বিল ক্রয়ে (আইবিপি) প্রকৃত রপ্তানিকারক ও সরবরাহকারীদের হয়রানি না করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।ব্যাংকগুলোর উদ্দেশে গতকাল মঙ্গলবার পাঠানো এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশ দিয়েছে। এতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক চায় যে আইবিপি বিল ক্রয়ের ক্ষেত্রে ব্যাংকগুলো যাতে অযথা বিলম্ব বা রপ্তানিকারক ও সরবরাহকারীদের হয়রানি না করে।বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়, বর্তমানে প্রায় সব বৈদেশিক মুদ্রা লেনদেনের জন্য অনুমোদিত ব্যাংক (এডি) শাখায় ফ্যাক্স, ই-মেইল, সুইফট ইত্যাদি আধুনিক তথ্যপ্রযুক্তির সুবিধা রয়েছে। এগুলো ব্যবহার করে শাখাগুলো দ্রুততার সঙ্গে প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। ফলে প্রকৃত রপ্তানিকারক ও সরবরাহকারীরা সমস্যায় পড়ার কথা নয়।কেউ সমস্যার সম্মুখীন হলে কেন্দ্রীয় ব্যাংকের ১৬২৩৬ টেলিফোন নম্বরে জানালে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিজ্ঞপ্তি।