অভ্যন্তরীণ রুটে ১০ শতাংশ ছাড় ব্র্যাক ব্যাংকের কার্ডে

বাংলাদেশের অন্যতম বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের সঙ্গে অংশীদার হয়ে ব্র্যাক ব্যাংক তার কার্ডহোল্ডারদের বিশেষ ছাড় দিচ্ছে। ব্র্যাক ব্যাংকের সব ক্রেডিট এবং ডেবিট কার্ডহোল্ডাররা এখন ইউএস-বাংলা এয়ারলাইনসের অভ্যন্তরীণ রুটে বিমানের বেস ভাড়ার ওপর ১০% ছাড় উপভোগ করতে পারবেন। এ ছাড়া কার্ডহোল্ডাররা কলকাতা, ব্যাংকক, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, দোহা এবং মাসকাট রুটে টিকিট কেনার জন্য বেস ভাড়াতে ৭% ছাড় পেতে পারেন। এ জন্য কার্ডহোল্ডারকে কেবল ইউএস-বাংলা এয়ারলাইনসের মনোনীত বিক্রয় অফিস থেকে বিমানের টিকিট কিনতে হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এসব কথা জানিয়েছে। ছাড়ের অফারটি ৬ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এয়ারলাইনসের ‘ব্ল্যাকআউট’ সময়কালে এ ছাড়ের অফার কার্যকর হবে না। ব্ল্যাকআউটের সময়কাল হলো ২৯ জুলাই থেকে ৪ আগস্ট, ২২ অক্টোবর থেকে ২৭ অক্টোবর এবং ২৪ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত।
ব্র্যাক ব্যাংকের সব ডেবিট এবং ক্রেডিট কার্ডহোল্ডাররা ছাড়ের এ অফার নিতে পারেন। একজন কার্ডহোল্ডার সর্বাধিক চারটি টিকিট (পিতা-মাতা, স্ত্রী এবং শিশু) কিনতে পারবেন এবং এ ক্ষেত্রে কার্ডহোল্ডারকে অবশ্যই ভ্রমণকারীদের একজন হতে হবে। অন্যের জন্য টিকিট কেনার ক্ষেত্রে এ ছাড় ব্যবহার করা যাবে না। টিকিটগুলো অফেরতযোগ্য। তবে ইউএস-বাংলা এয়ারলাইনসের নীতি অনুযায়ী যাত্রার তারিখ পরিবর্তন করা যাবে।
বিস্তারিত জানতে গ্রাহকেরা ইউএস-বাংলা এয়ারলাইনসের হটলাইন ‘১৩৬০৫’ অথবা ব্র্যাক ব্যাংকের ২৪ ঘণ্টা কল সেন্টার ‘১৬২২১’ নম্বরে কল করতে পারবেন। বিজ্ঞপ্তি