অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন রোধ বিষয়ে সাতক্ষীরায় কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন রোধের বিষয়ে গতকাল শনিবার সাতক্ষীরায় বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন ব্যাংকের ৩০ জন কর্মকর্তা যোগ দেন।শহরতলীর গোপীনাথপুরের একটি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটির উদ্বোধন করেন ঢাকা ব্যাংকের সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. হামিদুল্লাহ। এতে সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. দেলওয়ার হায়দার প্রধান অতিথি ও ব্যাংকের প্রধান কার্যালয়ের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাহবুবর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. রফিকুল ইসলাম ও উপপরিচালক এ কে এম নুরুন্নবী।কর্মশালায় কুরিয়ার সার্ভিস ও হাউজিং কোম্পানিগুলোকে এই আইনের আওতায় আনার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।