অর্থ পাচার ঠেকাতে আলাদা আয়কর সেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে অর্থ-সম্পদ পাচারের তথ্য সংগ্রহ, দ্বৈত নাগরিকদের আয় পরীক্ষা-নিরীক্ষাসহ আন্তর্জাতিক কর সংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য একটি আলাদা আয়কর সেল গঠনের প্রস্তাব সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট বক্তৃতায় তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, অর্থ-সম্পদ পাচারের তথ্য সংগ্রহ এবং পাচারকৃত অর্থ-সম্পদের ওপর করারোপে বিশ্বব্যাপী কর এজেন্সিগুলো প্রধান ভূমিকা পালন করলেও মূলত প্রশাসনিক ও আইনি কাঠামোর দুর্বলতা ও সক্ষমতার অভাবে জাতীয় রাজস্ব বোর্ড এ ক্ষেত্রে তেমন জোরালো ভূমিকা রাখতে পারেনি। অর্থমন্ত্রী বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য অভ্যন্তরীণ গোয়েন্দা ও তদন্তকাজ সমন্বয় এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক তথ্য বিনিময় প্রক্রিয়া সুসংহত করা হচ্ছে।