অর্থ পাচার প্রতিরোধে ইউসিবির প্রশিক্ষণ

অর্থ পাচার প্রতিরোধে প্রশিক্ষণের আয়োজন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)। আজ সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘অ্যান্টি মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফিন্যান্সিং অব টেররিজম’ বিষয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের শুরুতে ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং অপারেশন্স ও ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আবু সাদেক মিয়া, আইসিসিডি বিভাগের প্রধান চৌধুরী মহিদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোট ৫০ জন কর্মকর্তা এতে অংশ নেন।
ইউসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল ব্যাংকের ঝুঁকি প্রশমনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী অর্থ পাচার ও সন্ত্রাসের অর্থায়ন রোধে সন্দেহজনক লেনদেন প্রতিরোধে প্রশিক্ষণার্থীদের সচেতন ও দক্ষ করে তোলা।