অর্থনীতি চাঙা করতে আরও পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙা করতে সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আরও পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে।ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান বেন বার্নানকে সাম্প্রতিককালে তাঁর বহুল প্রতীক্ষিত বক্তব্যে বলেছেন, ‘প্রয়োজনে অতিরিক্ত নীতিমালাও গ্রহণ করা হবে।’ কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক সম্মেলনে তিনি সুস্পষ্টভাবে জানান, ফেডারেল রিজার্ভ পরিমাণগত সহজীকরণ পদক্ষেপের মাধ্যমে অর্থনীতিতে আরও অধিক পরিমাণ অর্থের জোগান দেবে।ফেডারেল রিজার্ভ নতুন পদক্ষেপে বন্ডের মতো সম্পদ ক্রয় করবে, যাতে দীর্ঘ মেয়াদি ঋণের ব্যয় নিম্ন পর্যায়ে রাখা যায়।যুক্তরাজ্যের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকও দেশের অর্থনীতিতে পুনরুদ্ধার প্রক্রিয়ায় সহায়তা করার লক্ষ্যে অধিক পরিমাণ অর্থ সরবরাহের পদক্ষেপ নেয়। এর আওতায় ফেডারেল রিজার্ভ দুই মাসে ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের বন্ড কিনেছে।ক্যাপিটাল ইকোনমিকসে কর্মরত মার্কিন অর্থনীতিবিদ পল ডালাস বলেন, ‘ফেডারেল রিজার্ভ আরও অধিক পরিমাণে নীতিমালা-সহায়তা দিতে প্রস্তুত। এবার আরও বন্ড কেনার পাশাপাশি ফেডারেল রিজার্ভের সুদের হার কমিয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনা হতে পারে।এদিকে আমেরিকার অর্থনীতি প্রবৃদ্ধির ধারায় ফিরে এলেও দেশটিতে বেকারত্বের হার এখনো উচ্চপর্যায়ে রয়ে গেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী আমেরিকায় গত জুলাই মাসে এক লাখ ৬৩ হাজার লোকের চাকরি হওয়া সত্ত্বেও দেশটিতে বেকারত্বের হার ৮ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৮ দশমিক ৩ শতাংশে উঠেছে। সূত্র: বিবিসি।