প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন ভাবনায় কর্মসংস্থান ও শ্রমবাজার নামে নতুন একটি বই প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। বইটি রচনা করেছেন রিজওয়ানুল ইসলাম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে গ্রন্থমেলায় ইউপিএলের প্যাভিলিয়নে ১৪ ফেব্রুয়ারি বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ নিয়ে লেখক-আড্ডাও অনুষ্ঠিত হয়। আড্ডায় উপস্থিত ছিলেন নারীনেত্রী হামিদা হোসেন, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মহসিন। তৌফিকুল ইসলাম খান বলেন, সাধারণ পাঠকের জন্য সহজ বাংলায় অর্থনীতি বিষয়ে রচিত বইয়ের বেশ অভাব রয়েছে। বইটিতে শ্রমবাজারের কাঠামোর ব্যবধান নিয়ে আলোচনা করা হয়েছে।
বিজ্ঞপ্তি